শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩৬ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী জুলুমতন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিকল্প নাই: ডা. ইরান

শিমুল মাহমুদ : বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দেশের জনগণ আজ দুইভাগে বিভক্ত। একদিকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও সুবিধাভোগী লুটেরা চক্র। অন্যদিকে গোটা দেশের জনগণ। তাই গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আওয়ামী জুলুমতন্ত্রের বিরুদ্ধে সকল রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক শক্তির বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (২৭সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্রমিশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ভোটারবিহীন সরকার সীমাহীন দুর্নীতি লুটপাট, গুম, খুন, অপহরণ, গনতন্ত্র ও বাকস্বাধীনতা হরণের মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিনত করেছে। অর্থনীতি আজ ধংসস্তুপে রূপ নিয়েছে।

তিনি বলেন, বিচারপতি এস কে সিনহার আত্মজীবনী প্রমাণ করে সরকারের ইশারায় বিচার বিভাগ ও শাসন বিভাগ পুতুলের মতো দায়িত্ব পালন করছে। ন্যায় বিচার ও স্বাধীনতা, গনতন্ত্র আজ শুধু মুখরোচক শব্দ। দেশে আইনের শাসন বলতে কিছু অবশিষ্ট নেই। মিথ্যা ও বানোয়াট মামলায় বেগম খালেদা জিয়াকে পাতানো রায়ের মাধ্যমে দেশবাসীর কাছে বিচার বিভাগের মুখোশ উম্মেচিত হয়েছে। সাধারণ মানুষ বিচার ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিলে দেশে গৃহযুদ্ধের সমূহ সম্ভাবনা রয়েছে।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, বেগম জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে দেশের বিশিষ্ট নাগরিক ড.কামাল, বি. চৌধুরী, আসম রব ও মান্নাসহ সকল ব্যক্তি ও রাজনৈতিক শক্তি সমূহের ঐক্যবদ্ধ ঐক্যপ্রচেষ্টাকে বাংলাদেশ লেবার পার্টি স্বাগত জানায়।

লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, ঢাকা দক্ষিন আহবায়ক মাওলানা আনোয়ার হোসাইন, সদস্য সচিব এস এম সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুমাউন কবির, অর্থসম্পাদক অ্যাডঃ আল আমিন, আর্ন্তজাতিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত, ছাত্রমিশন সাধারন সম্পাদক সৈয়দ মোঃ মিলন প্রমুখ।

  • সর্বশেষ