শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৩ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিবিয়ায় আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন

তরিকুল ইসলাম : বিভিন্ন সময়ে লিবিয়ায় আটকা পড়া ১৫৭ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত তত্ত্বাবধানে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়। বুধবার দুপুর ২টায় একটি চার্টার্ড ফ্লাইটে তারা ফিরে আসেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আটকা পড়া আরো ৭৭ বাংলাদেশিকে খুব শিগগিরই ফিরিয়ে আনার সব ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে এমনটাই জানিয়ে বলা হয়, দেশে আসা বাংলাদেশিদের মধ্যে ১০ জন অসুস্থ। তাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং ব্যবস্থাপত্র দিয়েছেন। সব যাত্রী বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নিজ গন্তব্যে পৌঁছেছেন।

সম্প্রতি লিবিয়ায় সরকার সমর্থক এবং বিরোধী বেশ কয়েকটি মিলিশিয়া বাহিনী নিজ এলাকার কর্তৃত্ব নিয়ে সংঘর্ষে জড়িয়ে যাওয়ায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান এ ঘটনায় দূতাবাস বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তার বিষয়ে সচেষ্ট রয়েছে। ইতিমধ্যে দূতাবাসের ফেসবুক পেজে সব বাংলাদেশি প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়