শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:২২ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের স্বাস্থ্য উন্নয়নে অনুদানের ঘোষণা দিয়েছে ইইউ

তরিকুল ইসলাম : রোহিঙ্গাদের স্বাস্থ্য উন্নয়নে এক দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয় থেকে মঙ্গলবার দুপুরে এক বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, অনুদানের এই অর্থ কক্সবাজারের একাধিক শিবিরে আশ্রয় নেওয়া ১১ লাখেরও বেশি রোহিঙ্গাদের চিকিৎসা সেবায় খরচ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বারডান জাং রানা ওই বার্তায় বলেন, অনুদানের এই অর্থ জীবন বাঁচানোর প্রাথমিক পরিচর্চায় ব্যয় করা হবে। পাশাপাশি নিপীড়িত এই জনগোষ্ঠীর মৃত্যুর সংখ্যা কমাতে কজ করা হবে।

রোহিঙ্গা শিবিরে চিকিৎসা সেবায় নিয়োজিত ১০০ এরও বেশি দেশি-বিদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ক হিসেবে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই তথ্য জানিয়ে বারডান জাং রানা বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়