শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে ট্রাক চাপায় নারী নিহত

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুভর্তি ট্রাক চাপায় তাসনিমা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার-মুন্সীবাজার সড়কের মির্তিঙ্গা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসনিমার বাড়ি হবিগঞ্জ জেলার মীরপুরের চারিগ্রামে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শিপন মিয়া তার স্ত্রী সন্তান নিয়ে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জের মুন্সীবাজারে আসার পথে ভৈরববাজার-মুন্সিবাজার সড়কের মির্তিঙ্গা চা বাগান এলাকায় বালুভর্তি একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তাসনিমার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী শিপন আহত হলেও তাদের শিশুটি অক্ষত রয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক পালিয়ে যায়। খবর পেয়ে দুপুর দেড়টায় শ্রীমঙ্গল থানার এসআই দেলোয়ার এর নেতৃত্বে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার এএসআই লিপি আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়