শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩১ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদারে ধারাবাহিক বৈঠক করবে : বিএনপি

সাব্বির আহমেদ : দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, নির্বাচনকালীন সরকারের দাবিসহ কারাগারের ভেতর আদালত স্থাপনের প্রতিবাদে আন্দোলনের কৌশল নির্ধারণ করতে বৈঠকে বসছে বিএনপি। দলীয় ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে ধারাবাহিক বৈঠকে মতামত ও পরামর্শ শুনবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

কিছুদিন আগে তৃণমূল নেতাদের কাছ থেকে পাওয়া পরামর্শ ও নির্বাহী কমিটির নেতাদের পরামর্শ শুনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে দলটি।

বিএনপি সূত্রে জানা যায়, আন্দোলন হলে কবে থেকে কিভাবে আর নির্বাচন হলে কোন প্রক্রিয়ায় হবে-সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দলের কেন্দ্রীয় নেতাদের আরও মতামত নিতে যাচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে দলের ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টাদের সাথে আবারও মতবিনিময় করবেন বিএনপির নীতিনির্ধারকরা।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আগামী ১০ সেপ্টেম্বর ভাইস-চেয়ারম্যান এবং ১১ সেপ্টেম্বর উপদেষ্টাদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

দলের একাধিক নেতা জানান, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সাথে বৈঠকের পর যুগ্ম মহাসচিব ও সম্পাদকদের সাথে বৈঠক করবেন স্থায়ী কমিটির সদস্য। এছাড়া চলতি সপ্তাহেই ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথেও বৈঠকে বসবে বিএনপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়