শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:১৯ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর তৃতীয় গ্রন্থ ‘নয়া চীন ভ্রমণ’ অাসছে একুশে গ্রন্থমেলায়

ডেস্ক রিপোর্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তৃতীয় গ্রন্থ ‘নয়া চীন ভ্রমণ’ প্রকাশিত হতে যাচ্ছে। বইটি প্রকাশ করছে বাংলা একাডেমি। বইটির প্রথম প্রকাশ ২০ হাজার কপি ছাপা হবে এবং বাংলা একাডেমি আয়োজিত আগামী অমর একুশের গ্রন্থমেলার উদ্বোধনী দিন থেকেই বইটি মেলায় পাঠকরা ক্রয় করতে পারবেন বলে একাডেমি কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন।
বঙ্গবন্ধুর এই ‘নয়া চীন ভ্রমণ’ বইটি ইংরেজী ভাষায়ও প্রকাশিত হচ্ছে। ইংরেজী ভাষায় বইটি অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক ফকরুল আলম। তিনি বঙ্গবন্ধুর লেখা দ্বিতীয় গ্রন্থ এবং বাংলা একাডেমি প্রকাশিত ‘কারাগারের রোজনামচা’ বইটিও ইংরেজী ভাষায় অনুবাদ করেছেন। ইংরেজী ভাষায়ও বইটি একই সময়ে প্রকাশের টার্গেট করেছে বাংলা একাডেমি।
বইটি সম্পাদনার দায়িত্বে নিয়োজিত বাংলা একাডেমির মহাপরিচালক ও লোক গবেষক অধ্যাপক শামসুজ্জমান খান জানান, জাতির জনক বঙ্গবন্ধু চীন সফর করেছিলেন। তার এই সফরের ওপর তিনি ডায়েরি লিখেছেন। এই ডায়েরির ওপরই প্রকাশিত হচ্ছে ‘নয়া চীন ভ্রমণ’ বইটি।
তিনি আরও জানান, বইটির প্রকাশনার কাজ এগিয়ে চলছে। বইয়ের গ্রন্থস্বত্ব থাকছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরোরিয়াল ট্রাস্ট’ এর কাছে। ভূমিকা লিখছেন জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভূমিকা লেখা পাওয়া গেলেই বইটির ছাপার কাজ সম্পন্ন হবে। বাংলা একাডেমিতে আগামী অমর একুশের গ্রন্থমেলার উদ্বোধনী দিনেই বঙ্গবন্ধুর লেখা ‘নয়া চীন ভ্রমণ’ বইটির আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করার আশা করছে।
বইটির প্রকাশনার দায়িত্বে নিয়োজিত বাংলা একাডেমির গবেষণা, সংকলন ও অভিধান বিভাগের পরিচালক মোবারক হোসেন জানান, ‘বইটি প্রকাশের কাজ অনেক দূর এগিয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকাশনার কাজ শেষ হবে বলে আশা করছি।’
জাতির জনকের প্রথম বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশ করেছিল ঢাকার প্রকাশনা সংস্থা ইউপিএল। এরপর তার দ্বিতীয় গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’ প্রকাশ করে বাংলা একাডেমি। তৃতীয় গ্রন্থ ‘নয়া চীন ভ্রমণ’ও প্রকাশ করছে বাংলা একাডেমি। সূত্র: বাসস।
  • সর্বশেষ
  • জনপ্রিয়