শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:১৪ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তফসিল ঘোষণার আগেই আ. লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: এইচ. টি. ইমাম

কান্তা আইচ রায়: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার অনেক আগেই আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ. টি. ইমাম।

আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নির্বাচনী পরিবেশ তৈরি হওয়া মাত্র তারাও চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবেন।

নতুন নির্বাচনী জোট নিয়ে বিএনপি কয়েকটি ছোট দলের সঙ্গে একমঞ্চে যাওয়ার ইঙ্গিত দিলেও আওয়ামী লীগ বলছে, দেশ ও জাতি নতুন কোন ষড়যন্ত্র গ্রহণ করবে না।

সংবিধান মতে, আগামী ৩১ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। সে অনুযায়ী নভেম্বরের মাঝামাঝি ঘোষণা হতে পারে নির্বাচনী তফসিল।

নির্বাচন সামনে রেখে ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। অপরদিকে নির্বাচনী পরিবেশ নেই দাবি করে নানা কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি।

দুই দলেই আসন অনুযায়ী একাধিক প্রার্থী থাকলেও তারা বলছেন, আসন ভিত্তিক দলীয় প্রার্থী ইতিমধ্যো চূড়ান্ত করেছেন উর্ধ্বতন নেতৃত্ব।

এইচ টি ইমাম বলেন, ‘নির্বাচনের সিডিউল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবো না। বেশ সময় থাকতে আমরা ঘোষণা করে দিতে পারি। কেননা অতীতে আমরা দেখেছি প্রার্থী ঘোষণার পর সবাই এক হয়ে নৌকা প্রতীকের জন্যই কাজ করে।'

বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের প্রার্থী অনেক রয়েছে। সুতরাং এটি কোনো সমস্যা নয়। আমাদের সমস্যা অন্য জায়গায়। আমাদের সমস্যা নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।'

সংসদ নির্বাচন সামনে রেখে হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছে গুটিকয়েক নেতা সর্বস্ব কয়েকটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ বলছে, তারা নতুন ষড়যন্ত্র করে রাজনীতিতে পুনর্বাসিত হতে চাচ্ছেন।

তবে সেসব দলের সঙ্গে নির্বাচনী জোট হতে পারে বলে ইঙ্গিত দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার কাছে মনে হয় ড. কামালরা কিছুটা অনাথ। এখন তারা পথহারা পার্র্টির মতই।'

তবে দুই দলই বলছে, শেষ মুহূর্তে জোটের আকার পরিবর্তন হলে দুই দলের চূড়ান্ত তালিকাও কিছুটা রদবদল হতে পারে। সূত্র:সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়