ইসমাঈল হুসাইন ইমু : ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট এলাকা থেকে ২০৪টি স্বর্ণের বারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, এসব স্বর্ণের ওজন ২৪ কেজির বেশি হবে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে র্যাব-১১ ও ঢাকা দক্ষিণের ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।তারা বিপুলসংখ্যক স্বর্ণের বার নিয়ে ঢাকা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছে বলে গোপন খবর পাওয়ার পর র্যাব ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বারগুলো ভারতে পাচার করতে যাচ্ছিলেন গ্রেফতারকৃতরা। তাদের বালাসোরে র্যাবের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলেও পুলিশ জানিয়েছে।