শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫১ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ৩ সেবা

ডেস্ক রিপোর্ট: কাস্টমস-সংক্রান্ত সব ধরনের তথ্য সহজলভ্য করতে ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্ট (এনইপি) চালু করল জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

বৃহস্পতিবার রাতে ঢাকার লো মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড এনইপিসহ আরো দুটি সেবা চালু করেছে।

এর মধ্যে একটি সেবা হল শুল্ক ফাঁকির তথ্য সংগ্রহে গোয়েন্দা হট লাইন; আর অন্যটি এনবিআরের ই-অকশন সফটওয়্যার, যার মাধ্যমে দেশের সব কাস্টম হাউজের নিলাম কার্যক্রম অনলাইনে এক প্ল্যাটফর্মে আসবে।

কর্মকর্তারা বলছেন, ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্ট (এনইপি) সফটওয়্যারটি আমদানি-রপ্তানিকারদের জন্য তথ্য পাওয়া সহজ করবে। কাস্টমস সম্পর্কিত সব ধরনের প্রশ্নের উত্তর পাওয়া যাবে এনইপিতে।

ব্যাগেজ রুলসের আওতায় একজন ব্যক্তি কী পরিমাণ জিনিসপত্র আনতে পারবেন, কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য কী নিয়ম মানতে হবে, আমদানিযোগ্য পণ্য তালিকা, পণ্যের এইচএস কোড, আমদানি প্রক্রিয়াসহ যাবতীয় তথ্য জানা যাবে এ তথ্যকেন্দ্রের মাধ্যমে।

আর ঘরে বসে কাস্টমসের ওয়েবসাইটে (www.bangladeshcustoms.gov.bd) গিয়ে করে যে কেউ দেশের যে কোনো স্থান থেকে অংশ নিতে পারবেন নিলামে।

শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা পণ্য আটকের পর তা নিলামে তোলার জন্য কাস্টমস আইনে একটি নীতিমালা রয়েছে। তবে আটক পণ্য নিলামে তোলার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়াসহ বিভিন্ন প্রক্রিয়া শেষ করতে অনেক সময় লেগে যায়। অনলাইনে এ সফটওয়্যার চালু হলে পণ্যের তালিকা ও দরপত্রের সবকিছুই অনলাইনে থাকবে।

দরপত্র আহ্বানকারীরা কাস্টমস অফিসে না গিয়েই আবেদন করতে পারবেন। এরপর অনলাইনের মাধ্যমেই নিলাম প্রক্রিয়া সম্পন্ন করে বরাদ্দ দেওয়া হবে।
তৃতীয় সেবা ‘হট লাইন ফর কাস্টমস ইন্টেলিজেন্স’ মূলত কাস্টমস বিভাগের রাজস্ব ফাঁকির তথ্য সংগ্রহে চালু করেছে এনবিআর।

এ সেবা চালু হলে কাস্টমসের যে কোনো অনিয়মের তথ্য এনবিআরে না গিয়েও ফোনে বা অনলাইনে কর্মকর্তাদের জানাতে পারবেন যে কেউ।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে এনবিআরের নতুন সেবাগুলোর উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় এ তিন সেবা চালু করেছে এনবিআরের কাস্টমস আধুনিকায়ন বিভাগ। সূত্র: বিডিনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়