শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৫ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে হোক্কাইদোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬

সান্দ্রা নন্দিনী: ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাতের পর জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬ তে দাঁড়িয়েছে বলে শুক্রবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। এছাড়া, বৃহস্পতিবারের রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর এখনও অন্তত ২৬জন নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এর পাশাপাশি, ভূমিকম্পের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম বিপদে পড়েছে দ্বীপের ৫৩ লাখ মানুষ। ড্রোন ফুটেজে দেখা যায় বিভিন্ন স্থানে ভূমি ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। রাস্তার ওপর গাছ পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পর সবধরনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে, কোথাও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়