ওমর শাহ: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সৌদি আরব ইয়েমেনের যুদ্ধকে শিয়া-সুন্নির যুদ্ধ বলে চালিয়ে দিতে চেয়েছিল। কিন্তু প্রতিরোধের মুখে তাদের সে কৌশল ব্যর্থ হয়েছে। দেশটির গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাইয়েদ হাসান নাসরুল্লাহ আরও বলেন, মধ্যপ্রাচ্যে এসব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে আমেরিকা, ইসরায়েল ও তাদের অনুগত দেশগুলো বিশেষ করে সৌদি আরব এখন নিষেধাজ্ঞা আরোপ ও অর্থনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে ইরানের ভেতরে যুদ্ধ নিয়ে যেতে চাইছে।
এসবকে হিজবুল্লাহ নেতা শিয়া মুসলমানদের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইসরায়েল ও আমেরিকা যত ষড়যন্ত্র করেছিল তার সবই ব্যর্থ হয়েছে।
হাসান নাসরুল্লাহ আরো বলেছেন, শিয়া মুসলমানদের হত্যার জন্য ইয়েমেন, সিরিয়া, ইরাক ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে অস্থিতিশীল করেছিল ইসরায়েল ও আমেরিকা। গণহত্যা চালানোর জন্য তারা উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীও তৈরি করেছিল কিন্তু সন্ত্রাসীরা পরাজিত হয়েছে। সূত্র: এরাবিয়ান জার্নাল