শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৫৪ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যার দ্বারা কাজ হবে দেশের মানুষ তাকেই ভোট দেবে : পানি সম্পদ মন্ত্রী

সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী : পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি-জেপি’র উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোট কেন্দ্র কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

এসময় পানি সম্পদ মন্ত্রী বলেন, মুষ্টিমেয় মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নয়, আপামর জনগণের জন্য আমরা ৩৪ বছর ধরে কাজ করে আসছি। তাই আমাদের জনগণের উপর গভীর আস্থা রয়েছে। যার উপর নির্ভর করে নির্বাচনের সময় ভোটের জন্য যেমন জনগণের কাছে উপস্থিত হই, আবার তাদের সুুখ-দুঃখের সাথী হয়ে সব সময় তাদের পাশে থাকি। তাই আমরা বিশ্বাস করি যিনি কাজ করবেন, যার দ্বারা কাজ হবে বাংলাদেশের মানুষ তাকেই ভোট দেবে।

এছাড়া উপজেলা জেপি’র সভাপতি মো. মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সয়না রঘুনাথপুর ইউনিয়ন জেপির সভাপতি আব্দুল কুদ্দুস খান, শিয়ালকাঠী ইউনিয়ন জেপির সভাপতি হেমায়েত উদ্দিন তালুকদার, আব্দুল লতিফ খসরু, রেজাউল করিম তালুকদার, মিলন কান্তি হাওলাদার, ফরিদ উদ্দিন হাওলাদার, হানিফ শেখ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর তালুকদার রাজু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকন, আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখ শামসুদ্দোহা চাঁন, উপজেলা জেপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, জেপির যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, আহসান কবীর ডাকুয়া, ছাত্র সমাজের আহবায়ক শেখ কাইয়ুম, যুগ্ম আহবায়ক শামীম হোসেন, যুগ্ম আহবায়ক জয়দেব সমদ্দার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়