শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪৮ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় ধরা পড়েছে বিশালাকৃতির সোর্ড ফিস

ডেক্স রিপোর্ট: ভোলার চরফ্যাশন উপজেলায় স্থানীয় জেলেদের জালে ধরা পড়েছে সামুদ্রিক সোর্ড ফিস। আঞ্চলিকভাবে এ মাছ পাইক মাছ বা কাইক্কা মাছ বলে পরিচিত।

এই মাছ গভীর সমুদ্রে বসবাস করে। এ মাছ খেতে সুস্বাদু এবং এর শুঁটকির বিদেশে বেশ চাহিদা রয়েছে। মাছটি লম্বায় ৮ ফুট। ওজন প্রায় ১০৬ কেজি।

গত বৃহস্পতিবার বিকেলে মাছটি চরফ্যাশন পৌর শহরের মাছ বাজারে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে। ধারণা করা হচ্ছে, সমুদ্রের গতিপথ ভুলে যাওয়ার কারণে মাছটি মিষ্টি পানিতে প্রবেশ করেছে।

স্থানীয়রা জানান, বেতুয়া স্লুইসগেট বাজারের দুলাল মাঝি ১০ হাজার টাকা দামে মাছটি কিনে সামরাজ কামাল ফরাজীর আড়তে আনেন। দুলাল মাঝি বলেন, মাছটি ১০ হাজার টাকায় কিনে এনেছেন। তিনি আশা করছেন এটি ৩০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন।

সামুদ্রিক সোর্ড ফিস পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন মাছ। এই মাছের সর্বোচ্চ চলার গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। সূত্র: রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়