শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৪০ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতি পড়ালেখা করতে চায়

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর খাবলাপাড়া গ্রামের মনু মিয়ার (মৃত) সপ্তম শ্রেণিপড়ুয়া মেয়ে ইতি আক্তার (১৪) ক্যান্সারে আক্রান্ত। দুই বছর আগে তার এক পায়ে ক্যান্সার ধরা পড়ে। সুস্থ হয়ে লেখাপড়া করে ‘অনেক বড়’ হতে চায় ইতি। এত দিন এলাকার লোকজনের সহায়তায় থেমে থেমে চলছিল এই হতদরিদ্র মেয়েটির চিকিৎসা। কিন্তু টাকার অভাবে এখন চিকিৎসা একেবারেই বন্ধ। মাঝেমধ্যে কিছুটা সুস্থবোধ করলেই স্কুলে চলে যায় সে। তার চিকিৎসক জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিয়েশন অ্যান্ড অনকোলজি বিভাগের রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ইতির নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু মানুষের বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করা ইতির মা নার্গিস আক্তারের পক্ষে এত টাকার ব্যবস্থা করা সম্ভব নয়। তাই ইতিকে বাঁচাতে দেশের বিত্তবান ও দানশীলদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মতিউর রহমান সেলিম, বিকাশ নম্বর: ০১৭১৮৬৫০৭৬৫।

  • সর্বশেষ
  • জনপ্রিয়