শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০০ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প আসায় ‘ইউনূসযাতনা’ থেকে মুক্তি পেয়েছেন মুহিত

ডেস্ক রিপোর্ট  ঃ  ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর গ্রামীণ ব্যাংক প্রশ্নে ড. মুহম্মদ ইউনূসকে নিয়ে ‘পরিত্রাণ’ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ট্রাম্প নিবাির্চত হওয়ার আগে আমেরিকায় গেলেই তাকে ইউনূস প্রসঙ্গের মুখোমুখি হতে হতো।

তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে প্রতিবছর যুক্তরাষ্ট্রে কোনো অনুষ্ঠানে গেলে সাম পিপল সিট ডাউন উইথ মি ফর ইন্টারভিউ, তাদের সঙ্গে লোকজন থাকেন। প্রত্যেক বারই তারা বাংলাদেশের প্রশংসা করেন এবং এরপর বলেন, আপনাদের সঙ্গে একটি সামান্য ইস্যু আছে, তো সেই ইস্যুর একটি ডিসিশন চাই। এভরি ইয়ার আই রিপিট, এটা কোনো ইস্যুই না।’

মুহিত বলেন, তাকে প্রতিবারই এটা বোঝানোর চেষ্টা করতে হয়েছে, গ্রামীণ ব্যাংকের সঙ্গে এখন আর মুহম্মদ ইউনূসের কোনো সম্পকর্ নেই। ইউনূস গ্রামীণ ব্যাংকে যখন ছিলেন, তখন ‘গ্রামীণ’ নাম দিয়ে ৩০-৪০টি প্রতিষ্ঠান করেছিলেন; সেসব তারই প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংকের নয়।

কিন্তু ডোনাল্ড ট্রাম্প গতবছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর সেখানে গিয়ে আর ওই রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়নি জানিয়ে অথর্মন্ত্রী বলেন, ‘ট্রাম্প সাহেব প্রেসিডেন্ট হওয়ার পর দিস কোশ্চেন নট রেইজড ইউথ মি, অ্যান্ড রিলিফ অ্যাট দিস বাডের্ন, প্রত্যেক বছর একটা প্রশ্ন ওঠে আর রিপ্লাই দিতে হয়, এটা এখন আর আমাকে দিতে হয় না।’

ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে ‘শান্তি স্থাপন’ বিবেচনা করে ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক এবং এর তখনকার ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ ইউনূসকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

বয়সসীমা অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে ২০১১ সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে ইউনূসকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েও হেরে যান তিনি।

এরপর থেকে সরকারের সঙ্গে ইউনূসের টানাপড়েনের বিষয়টি আন্তজাির্তক সংবাদমাধ্যমে বহুবার শিরোনাম হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বলেছেন, সরকার, এমনকি তার পরিবারের সদস্যদের ওপরও চাপ এসেছিল ইউনূসকে সরিয়ে দেয়ার কারণে।

ইউনূসের জন্যই ‘সাবেক মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের লবিংয়ে’ বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অথার্য়ন বন্ধ করে দিয়েছিল বলেও প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন একাধিকবার।

ইউনূসকে আবার ব্যবস্থাপনা পরিচালক করার চাপ ছিল কিনাÑ এ প্রশ্নে মুহিত সাংবাদিকদের বলেন, হিলারি ক্লিনটন ও বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট ঢাকায় এসে বলেছিলেন, ইউনূসকে সরানোর সিদ্ধান্ত তারা মেনে নিতে পারেননি। ওই সিদ্ধান্ত যেন বাংলাদেশ পযাের্লাচনা করে।

‘শুধুমাত্র এ বছরই তা উত্থাপিত হয়নি। ট্রাম্প সাহেব আসার পর আমি একবারই গেছি আমেরিকায়, আর সে সময় এটা আর উঠানো হয়নি।’

সচিবালয়ে লভ্যাংশ হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাবুল শাহা বলেন, গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার এখন ২৫ শতাংশ। লভ্যাংশের ছয় কোটি ২৪ লাখ টাকার চেক অথর্মন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আর নিবার্চন নয়

এদিকে আগামী একাদশ জাতীয় সংসদ নিবার্চনে প্রাথীর্ হিসেবে দঁাড়াবেন না বলে জানিয়েছেন অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নিবার্চনকালীন সরকারে আপনি থাকছেন-তো, সাংবাদিকদেরÑ এমন প্রশ্নের জবাবে অথর্মন্ত্রী বলেন, ‘জানি না, সম্ভবত আছি। এটা প্রধানমন্ত্রী ঠিক করবেন। যখন তিনি নিবার্চনী মন্ত্রিসভা করবেন, তখন তিনি এটা ঠিক করবেন। তবে আমার ধারণা, আমি হয়ত থাকব। এর একটি কারণ হলো, আমিতো আর নিবার্চন করছি না।’

তাহলে নিবার্চন না করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেনÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।’

তাহলে আপনার আসনে কে নিবার্চন করবেনÑ এমন প্রশ্নের জবাবে অথর্মন্ত্রী বলেন, ‘মনোনয়ন কমিটি যখন নিবাির্চত করবে...এমনি আমি আমার ভাইকে (সাবেক রাষ্ট্রদূত আবদুল মোমেন চৌধুরী) সাপোটর্ করব, সে যদি মনোনয়ন পায়।’

নিবার্চনকালীন সরকার কবে গঠন হতে পারেÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব বিষয়ে নিবার্চন কমিশন সিদ্ধান্ত নেবে। বুধবার আমি আমার মতামত দিয়েছিলাম মাত্র। একজন নাগরিক হিসেবে সাজেস্ট করেছি মাত্র।’

নিবার্চন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে যারা অভিযোগ করেছেন, তারা অবান্তর ও অবাস্তব অভিযোগ করেছেন বলে দাবি করেন অথর্মন্ত্রী।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনারা ভোগাস অভিযোগ করছেন। একজামপল দেন...লাস্ট নিবার্চন হয়েছিল ২০১৪ সালে, একটি দল পাটিির্সপেট করেনি, এটা দুভার্গ্য, কিন্তু ফেয়ারনেস নিয়ে প্রশ্ন উঠিয়েছেন কেউ?’ সূত্র-যায়যায়দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়