শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৪৮ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসবাদের চেয়ে ট্রাম্পকে বেশি ভয় পায় জার্মানরা

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী হামলা বা রাজনৈতিক উগ্রবাদের চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশি ভয় পান জার্মান নাগরিকরা। ট্রাম্পের নীতির কারণেই তার সম্পর্কে তাদের এমন মনোভাব। এমনটাই উঠে এসেছে বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

আর+ভি ভারসিকহেরাগ নামের একটি ইন্সুরেন্স কোম্পানি এই জরিপ পরিচালনা করে। এতে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশই বলেছেন, ট্রাম্পের নীতি নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। কেননা, তার নীতি বিশ্বকে আরও বিপজ্জনক জায়গায় নিয়ে যাবে।

জার্মানদের উদ্বেগের দ্বিতীয় কারণ হিসেবে সামনে এসেছে শরণার্থী সংকট থেকে উদ্ভূত ভয়। জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশ বলছে, তাদের আশঙ্কা জার্মানি শরণার্থী সংকটে নিমজ্জিত হতে পারে। সামাজিক অস্থিরতা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছে জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশ। ৫৯ শতাংশ বলেছেন, তাদের সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে সন্ত্রাসবাদ।

সন্ত্রাসী হামলা বা রাজনৈতিক উগ্রবাদের চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশি ভয় পান জার্মান নাগরিকরা। ট্রাম্পের নীতির কারণেই তার সম্পর্কে তাদের এমন মনোভাব। এমনটাই উঠে এসেছে বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

আর+ভি ভারসিকহেরাগ নামের একটি ইন্সুরেন্স কোম্পানি এই জরিপ পরিচালনা করে। এতে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশই বলেছেন, ট্রাম্পের নীতি নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। কেননা, তার নীতি বিশ্বকে আরও বিপজ্জনক জায়গায় নিয়ে যাবে।

জার্মানদের উদ্বেগের দ্বিতীয় কারণ হিসেবে সামনে এসেছে শরণার্থী সংকট থেকে উদ্ভূত ভয়। জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশ বলছে, তাদের আশঙ্কা জার্মানি শরণার্থী সংকটে নিমজ্জিত হতে পারে। সামাজিক অস্থিরতা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছে জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশ। ৫৯ শতাংশ বলেছেন, তাদের সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে সন্ত্রাসবাদ। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়