শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৪৭ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় ‘চোখ সাহিত্য পুরস্কার’ পেলেন সামিয়া রহমান

ডেস্ক রিপোর্ট :  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু স্মারক’ সম্মাননা পেলেন ভারতের প্রখ্যাত যাদুকর পিসি সরকার (জুনিয়র)। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার বাংলা একাডেমি সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার মেয়ে বিশিষ্ট অভিনেত্রী মুমতাজ সরকারের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়াও বঙ্গবন্ধু স্মারক তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী মমতা শঙ্করের হাতে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে তার নামাঙ্কিত এই পুরস্কার তুলে দেওয়া হয় কলকাতার ‘চোখ’ পত্রিকার উদ্যোগে।

এদিনের এই অনুষ্ঠানে "চোখ সাহিত্য পুরস্কার" তুলে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও জনপ্রিয় টেলিভিশন নিউজটোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমানের হাতে। ওই একই পুরস্কার পান বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার দীপঙ্কর দাস রতন।

"বিজয় স্মারক" পুরস্কার তুলে দেওয়া হয় বাংলাদেশের বিশিষ্ট আবৃতি শিল্পী সীমা ইসলামের হাতে। যোগমায়া দে স্মৃতি-১৪২৫" পুরস্কার প্রদান করা হয় অভিনেত্রী মুমতাজ সরকারকে।

এদিন পুরস্কার তুলে দেন "চোখ" পত্রিকার সভাপতি, কবি ও কলকাতা দূরদর্শনের সাবেক ডিরেক্টর পঙ্কজ সাহা। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সামিয়া রহমান, কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব মোফাকখারুল ইকবাল ও "চোখ" পত্রিকার সম্পাদক মানিক দে প্রমুখ।

পুরস্কার পেয়ে সামিয়া রহমান জানান, একজন সাংবাদিক হিসেবে "চোখ পত্রিকার পক্ষ থেকে পুরস্কার পেয়ে আমি খুবই গর্বিত ও সৌভাগ্যবান।

অন্যদিকে সীমা ইসলাম জানান, মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত বিজয় স্মারক সম্মানে সম্মানীত হয়ে আমি খুবই গর্বিত।

পুরস্কার প্রদান শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করা হয়। বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়