শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৮ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গিলানির বিরুদ্ধে দুর্নীতি মামলা

আসিফুজ্জামান পৃথিল: পাকিস্তানের প্রধান দুর্নীতি দমন সংস্থা সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার এই মামলা দায়েরের সাথে সাথে সাবেক প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাকের বিরুদ্ধে তদন্তও অনুমোদন করা হয়েছে।

ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) রাওয়ালপিন্ডিতে এই মামলা দায়ের করেছে। মামলার আসামীরা হলেন ইউসুফ রাজা গিলানি, সাবেক তথ্য সচিব ফারুক, সাবেক জনতথ্য কর্মকর্তা সালিম সহ অন্যরা। দেশটির জিওটিভি এই তথ্য জানিয়েছে।

একটি ঘোষণায় এনএবি বলেছে, অভিযুক্তরা ইউনাইটেড সার্ভিসেস ফান্ডের পক্ষে অবৈধভাবে প্রচারণা চালিয়েছেন। এর ফলে রাষ্ট্রের ১২ কোটি ৮০ লাখ রুপি ক্ষতি হয়। গিলানি ২০০৮ সাল থেকে পাকিস্তানের ১৮তম প্রধানমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেন। ২০১২ সালে সুপ্রিম কোর্ট তাকে বরখাস্ত করে। তিনি বর্তমানে পাকিস্তান পিপলস পার্টির এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়