নূর মাজিদ: জার্মানিতে অনুষ্ঠিত চলমান সাম্প্রদায়িক এবং জাতিগত বিদ্বেষমূলক বিক্ষোভের মুখে নিজ কর্মচারীদের সতর্ক করেছে শীর্ষ জার্মান প্রযুক্তি কোম্পানি সিমেন্স। মঙ্গলবার প্রযুক্তিখাতের শীর্ষ এই কোম্পানিটি জার্মানির স্যাক্সোনী প্রদেশের কারখানায় কর্মরত ৪,৩০০ কর্মীর কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সহিষ্ণুতার জন্য জার্মানির যে সুনাম রয়েছে তা রক্ষা করবার আহ্বান জানানো হয়।
চিঠিটিতে বলা হয়, “সহিষ্ণুতার স্বার্থে আমাদের সকলের বর্ণবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিৎ। অর্থনৈতিক উন্নতি জার্মানির সমৃদ্ধির অন্যতম কারণ, তবে আমাদের দেশের সুনাম রক্ষা করার দায়িত্বও আমাদেরই । কারণ সারা দুনিয়ার মানুষ আমাদের পণ্য ব্যবহার করেন। এছাড়াও, আমাদের দেশের অর্থনৈতিক উন্নতিতে অভিবাসিরাও ভূমিকা রাখছেন।”
সম্প্রতি জার্মান-কিউবান বংশোদ্ভূত এক নাগরিক দুজন ইরাকি ও সিরিয় অভিবাসির আক্রমণে মারা যান। এরপর থেকেই সমগ্র জার্মানি জুড়ে অভিবাসী এবং মুসলিমদের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সিএনএন মানি