শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০০ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে হারিয়ে সাফ ফুটবলের সেমির পথে বাংলাদেশ

এল আর বাদল : পকিস্তানের বিরুদ্ধে জয়ের পরিসংখ্যানে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সাফ ফুটবলের শ্বাসরুদ্ধকর ম্যাচের অন্তিম লগ্নে তপু বর্মনের গোলে পাকিস্তানের বিরুদ্ধে নাটকীয় জয় নিয়ে  সাফ ফুটবলের সেমিফাইনালের দ্বারপ্রান্তে লাল-সবুজের দেশ। আগামী ৮ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্বাগতিকরা। ওই ম্যাচ ড্র হলেই বাংলাদেশ চলে যাবে সেমফাইনালে

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ফ্ল্যাড লাইটে অনুষ্ঠিত ম্যাচের ৮৫ মিনিটে তপু বর্মন জয়সূচক গোলটি করে মাঠের ২৫ হাজার দর্শককে আলোকিত করে তুলেন। শ্বাসররুদ্ধকর এই ম্যাচে একের পর আক্রমণ শানিয়েও যেন গোল পাচ্ছিল না বাংলাদেশ। পাকিস্তানের রক্ষণ প্রহরীরা এতোটাই বেপরোয়া যে, ট্ইাগার দলের মধ্যমাঠ আর আক্রমণ ভাগের খেলোয়াড়রা পাত্তাই পাচ্ছিলেন না। এমনকি হারের শঙ্কায়ও ছিলো বাংলাদেশ দল। এ ক্ষেত্রে বাংলাদেশের রক্ষণভাগের সেনারাও দুর্দান্ত পারফরম করে পাকিস্তানের আকক্রমণগুলো লুফে নিয়েছে। স্বাগতিকদের ঝটিকা আক্রমণ থেকে শেষ মুহূর্তের গোলে পিছিয়ে পড়ে হতাশ বনে যান পাকিস্তানের ওরা ১১ জন।

আন্তর্জাতিক ফুটবলে দুই দলের এটি ছিলো ১৮তম স্বাক্ষাত। এর মধ্যে বাংলাদেশ ৮বার, পাকিস্তান ৫ বার জিতেছে। পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯৪ আর পাকিস্তান ২০১। র‌্যাংকিংয়ে ব্যবধান থাকলেও মাঠে পাকিস্তানের খেলায় কোনো ব্যবধানই দেখা যায়নি। স্বাগতিকদের বিরুদ্ধে সমানতালে লড়াই করেছে তারা। সহজে জিততে দেয়নি অতিথি দলটি। এ’ গ্রুপে বাংলাদেশ টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। নেপাল ও পাকিস্তান সমান খেলায় সমান ৩ পয়েন্ট অর্জন করেছে। স্বপক্ষে গোলে এগিয়ে থাকার সুবাদে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্খানে নেপাল। তৃতীয় নেপাল আর পয়েন্ট তালিকার তলানিতে ভুটান। তারা কোনো পয়েন্ট পায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়