শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২০ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় জাহাজ সদৃশ মসজিদ!

আমিন মুনশি: প্রায় সাড়ে ২০কোটি মুসলমানের দেশ ইন্দোনেশিয়া। দেশটির রাজধানী জাকার্তা থেকে ৬০০ কিলোমিটার পূর্বে জাভা দ্বীপে নির্মিত হয়েছে জাহাজ সদৃশ একটি মসজিদ। যার নাম রাখা হয়েছে ‘সাফিনাতুন নিজাত’।

মসজিদটি একটি জাহাজের অনুরূপে বিশেষ স্থাপত্যের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। স্থানীয় জনগণের মধ্যে ‘কাপাল মসজিদ’ হিসেবে এই মসজিদটি প্রসিদ্ধ।

ইতোমধ্যে ‘সাফিনাতুন নিজাত’ মানুষের কাছে খুবই পরিচিত একটি মসজিদ হিসেবে পরিচিতি লাভ করেছে। জাভা দ্বীপে প্রাচীন কবর দেখে বোঝা যায় যে, সেখানে চতুর্থ শতাব্দিতে মুসলমানদের উপস্থিতি ছিল।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার মূল জনসংখ্যার ৮৬ শতাংশই মুসলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়