শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২১ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে আকাশে উড়তে পারে উবারের ট্যাক্সি!

ডেস্ক রিপোর্ট : যানজটে নাজেহাল হবার দিন শেষ হল বলে। কারণ খুব শিগগির বাজারে আসছে উড়ন্ত ট্যাক্সি। সৌজন্যে অ্যাপ ক্যাব সংস্থা উবার। বুধবার(৫সেপ্টেম্বর) নয়া উদ্যোগের কথা ঘোষণা করেছে তারা।

২০২৩-এর মধ্যে এই পরিষেবা চালু হবে। প্রাথমিক পর্যায়ে তিনটি শহরে এয়ার ট্যাক্সি চালু হবে। যার মধ্যে প্রথম দুটি শহর, মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস এবং লস অ্যা়ঞ্জেলস। পরে তা নিয়ে যাওয়া হবে বিদেশের আর একটি শহরে। তার জন্য ভারত, জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং ফ্রান্স- এই পাঁচটি দেশকে শর্টলিস্ট করেছে উবার। আলাপ আলোচনার পর তাদের মধ্যে থেকে যে কোনও একটি দেশের নির্দিষ্ট একটি শহরকে বেছে নেওয়া হবে।

ভারতের ক্ষেত্রে মু্ম্বাইকেই অগ্রাধিকার দিচ্ছে উবার কর্তৃপক্ষ। তাদের দাবি, মুম্বাইয়ের মতো যানজটপূর্ণ শহরে এয়ার ট্যাক্সি চালু করতে পারলে, যাতায়াতের সময় প্রায় ৯০ শতাংশ কমানো যাবে। উবার এভিয়েশন প্রকল্পের মুখ্য অধিকর্তা এরিক অ্যালিসন বলেন, শহরের পশ্চিমে ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে দক্ষিণ মু্ম্বইয়ের চার্চগেট পৌঁছতে বর্তমানে ১০০ মিনিট সময় লাগে। এয়ার ট্যাক্সি চালু হলে মাত্র ১০ মিনিটে ওই দূরত্ব পেরনো যাবে।

এয়ার ট্যাক্সি পরিষেবা নিয়ে একটি ডিজিটাল প্রেজেন্টেশন দেন এরিক অ্যালিসন। তাতে দেখা গিয়েছে, যে যানগুলিকে এয়ার ট্যাক্সি হিসাবে ব্যবহার করা হবে, সেগুলি হেলিকপ্টারের মতো দেখতে। তার মোটরে একাধিক বিশেষ ধরনের ইলেকট্রো ম্যাগনেটিক প্রযুক্তি থাকবে। যা সাহায্য করবে আকাশসীমা মুক্ত রাখতে। তীব্র শব্দও হবে না।

শহরের উঁচু বিল্ডিংয়ের ছাদগুলিকে এয়ার ট্যাক্সির লঞ্চপ্যাড হিসাবে ব্যবহার করা যেতে পারে বলে জানা গিয়েছে। যেখান থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। তবে ভাড়া রাখা হচ্ছে সাধ্যের মধ্যেই। প্রায় উবার ট্যাক্সির সমান। অ্যালিসন বলেন, 'এয়ার ট্যাক্সি পরিষেবা শহুরে জনজীবনে যুগান্তকারী পরিবর্তন আনবে। উবার ট্যাক্সিতে উঠলে মাইল প্রতি যত টাকা ভাড়া দেন একজন যাত্রী, সেই খরচেই এয়ার ট্যাক্সি চড়তে পারবেন।'

ভারতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করতে বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন অ্যালিসন। সেখানে সরকারি কর্ম কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। উবার কর্তৃপক্ষ জানিয়েছে, যানজটপূর্ণ শহরগুলিতে উড়ন্ত ট্যাক্সি চালু করতে বিশেষ বিদ্যুত চালিত যানবাহন আনতে চায় তারা। এ ছাড়াও, উন্নত ব্যাটারি প্রযুক্তি আনা হবে। যাতে কোনওরকম সমস্যা ছাড়া ১০০ কিমি পথ অতিক্রম করা যায়। তবে শহরের বিভিন্ন প্রান্তে এই পরিষেবা পৌঁছে দিতে চালকহীন এয়ার ট্যাক্সি চালানোর পরিকল্পনা রয়েছে উবারের।

এছাড়া ২০২০ সালে দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড এক্সপোতে উড়ন্ত ট্যাক্সিসেবা দিতে দুবাই সরকারের সঙ্গেও চুক্তি করেছে উবার। সূত্র : আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়