শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৯ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের ২৫% মানুষ অলস : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সাঈদা মুনীর : বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বৈশ্বিকভাবে মানুষ স্বল্প কায়িক পরিশ্রমী হয়ে পড়ছে। এর ফলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য রক্ষার জন্য যতটুকু শারীরিক পরিশ্রম প্রয়োজন বিশ্বের প্রায় ১৪০ কোটি প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ তা করে না। নারীদের মধ্যে প্রতি তিনজনে একজন এবং পুরুষদের মধ্যে প্রতি চারজনে একজন যথেষ্ঠ ব্যায়াম কিংবা চলাফেরা করে না। এরা দিনের অধিকাংশ সময় টেবিলে বসে কাজ করে , বিকেলে টিভির সামনে বসে থাকে এবং গাড়িতে ভ্রমণ করে। এসব লোক নিজেদেরকে হৃদরোগ, টাইট টু ডায়াবেটিস, স্মৃতিভ্রষ্টতা ও ক্যান্সার জাতীয় রোগে আক্রান্তের ঝুঁকিতে ফেলছে।

স্বাস্থ্য রক্ষার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সপ্তাহে ১৫০ মিনিট মাঝারি পরিশ্রম কিংবা ৭৫ মিনিট কঠোর শারীরিক পরিশ্রম করার সুপারিশ করেছে। সাইকেল চালনা থেকে শুরু করে ব্যায়ামাগের ব্যায়াম, বাগান পরিচর্যা যে কোনো কিছুই এর আওতায় আসতে পারে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের মধ্যে বিশ্বে সবচেয়ে বেশি অকর্মণ্য কুয়েতে। দেশটির ৬৭ শতাংশ লোক কম পরিশ্রম করে। তালিকায় এরপরেই আছে আমেরিকান সামোয়া (৫৩%), সৌদি আরব (৫৩%) ও ইরাক (৫২%)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়