শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:০১ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিবিয়ায় বাংলাদেশীদের চলাচলে সতর্ক থাকতে দূতাবাসের পরামর্শ

তরিকুল ইসলাম : লিবিয়ার ত্রিপলিতে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশিটর সরকার জরুরি বার্তা ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে স্ব নিরাপত্তা নিশ্চিতকরণে এবং যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবাসী বাংলাদেশিদের রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন করার জন্য ত্রিপলির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

ত্রিপলির বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বাংলাদেশীদের ত্রিপলির গাছর-বেন-গাসির, ওয়াদি রাবিয়া, সালাহউদ্দিন, আইনজারা, হাদবা মাসরুউয়া, এয়ারপোর্ট রোড, ক্রিমিয়া এবং আবুসেলিমসহ অন্য যুদ্ধকবলিত এলাকাগুলো পরিহার করার জন্য আহ্বান জানানো হয়েছে।

লিবিয়ার প্রবাসীদের যেকোন জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নাম্বার +২১৮৯১৬৯৯৪২০৭ এ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়