শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩৮ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্চনাটকের মান বাড়াতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহবান সংস্কৃতিমন্ত্রীর

রাজু আনোয়ার: মঞ্চের অভিনেতা -কলাকুশলীদের উন্নত প্রশিক্ষণ ও সম্মানী প্রদানের মধ্য দিয়ে মঞ্চনাটকের মান বাড়াতে সংস্কৃতিমনা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির পাঁচদিন ব্যাপী নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

নাট্যকর্মীদের যাদের জীবন-জীবিকা নাটকের ওপর নির্ভরশীল, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের বাছাই করে বাৎসরিক সম্মানীর ব্যবস্থা করতে পারে বলেও মন্তব্য করেন মন্ত্রী ।

তিনি বলেন, নাটক একটি ব্যয়বহুল শিল্পমাধ্যম। এ থেকে আয় করে নাট্যকর্মীদের জীবিকা নির্বাহ করা কঠিন। সেজন্য দেশের আর্থিক কোনো প্রতিষ্ঠান নাটকের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসলে এদেশের মঞ্চ নাটক আরো সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন, মঞ্চনাটকের প্রতি তরুণদের সম্পৃক্ততা বাড়াতেই বিনামূল্যে নাটক উপভোগের এ আয়োজন করছে আইডিএলসি।

সূত্র মতে, ১৯৭৩ সাল থেকে দর্শনীর বিনিময়ে নাটক মঞ্চায়নের শুরুর পর এবারই প্রথম কোনো নাটকের উৎসবে দর্শকরা বিনামূল্যে টিকিট পাচ্ছেন।

উদ্বোধন দিন সন্ধ্যায় মঞ্চত্ব হয় প্রাঙ্গণেমোর নাট্যদলের নাটক ‘হাসনজানের রাজা’, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটক ‘দ্য লোয়ার ডেপথস’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়