শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৮ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ আঙুলে একটু ম্যাসাজ, অনেক রোগমুক্তি!

অনলাইন ডেস্ক : রোগমুক্ত এবং সুস্থ শরীর কে না চায়। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আপনার হাতের পাঁচটি আঙুল। চিকিৎসকরা বলছেন, এই আঙ্গুলগুলো শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই আঙুল ম্যাসাজ করলে শরীরের বিভিন্ন অংশের উপকার হয়। শুধু স্বাস্থ্য সমস্যা নয়, আবেগ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আঙুল।

বিশেষজ্ঞরা বলেন, প্রতিটি আঙুল স্নায়ুর সঙ্গে যুক্ত থাকায়, নিয়মিত ম্যাসাজ পরোক্ষভাবে শরীরের বিভিন্ন অঙ্গকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। নিয়মিত আঙুল ম্যাসাজে মাথাব্যথা, চাপ, ঝিমুনি, দুর্বলতা এবং অন্য যে কোনো স্বাস্থ্য সমস্যার সমাধান হয়। তাই স্বাস্থ্য সুরক্ষায় দৈনিক পাঁচ মিনিট করে আঙুল ম্যাসাজ করার পরামর্শ দিয়েছেন তারা।

কোন আঙুল ম্যাসাজে কোন রোগ থেকে মুক্তি মিলবে তা জানিয়ে দিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট আর্টিকেল অব হেলথ কেয়ার ডটকম-

বৃদ্ধাঙ্গলী : মাথাব্যথা ও উদ্বেগ কমায়
বৃদ্ধাঙ্গুলের সঙ্গে প্লীহা ও পাকস্থলীর যোগসূত্র রয়েছে। এই আঙুল ম্যাসাজে উদ্বেগ এবং চাপ কমে যায়। আপনার মেজাজ যদি খুব খারাপ হয় এবং আপনি যদি অনেক ক্লান্ত বোধ করেন তাহলে বৃদ্ধাঙ্গুলী ৫ মিনিট ম্যাসাজ করুন। এর ফল সঙ্গে সঙ্গেই টের পাবেন।

তর্জনী : মাংসপেশী, কিডনি এবং ভয়
মানসিক স্বাস্থ্য বিশেষ করে ভয়, দ্বন্দ্ব এবং অস্বস্তি- এই বিষয়গুলোর সঙ্গে হাতের তর্জনী জড়িত। যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, তর্জনী কিডনির স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। কাজেই যদি আপনি মাংসপেশীতে ব্যথা অনুভব করেন তাহলে তর্জনী ম্যাসাজ করুন।

মধ্যমা : রাগ এবং ক্লান্তি
মধ্যমা আঙুল ম্যাসাজ করলে রাগ ও ক্লান্তি দূর হয়। এই আঙুলের ম্যাসাজে নেতিবাচক আবেগ কমে যাওয়ার পাশাপাশি যকৃৎ হয়ে ওঠে আরও স্বাস্থ্যবান।

অনামিকা : বদহজম এবং উদ্বিগ্ন
অনামিকা আঙুল ম্যাসাজে বদহজম প্রক্রিয়ার উন্নতি ঘটে। একই সঙ্গে অস্থির চিত্তকে শান্ত রাখতে ভূমিকা রাখে অনামিকা। তবে এই আঙুল ম্যাসাজের সময় দীর্ঘশ্বাস নিলে ভালো ফল পাওয়া যায়।

কনিষ্ঠা : স্নায়ুর দুর্বলতা কাটায়
অনিশ্চয়তা এবং দুর্বলতা কাটিয়ে আপনাকে শান্ত করতে সাহায্য করে কনিষ্ঠা আঙুল। এই আঙুলের ম্যাসাজে একজন ব্যক্তির আত্মবিশ্বাসের উন্নতি ঘটে। এটি আমাদের শরীরে শিথিলতার ভাব এনে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হাতের তালু
হাতের তালুতে ম্যাসাজ করলে ডায়রিয়া এবং কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে হাতের তালু হোক কিংবা আঙুল, ম্যাসাজের সময় অবশ্যই সঠিকভাবে শ্বাস নিন। তাহলে ভালো ফল পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়