শিরোনাম
◈ বিএনপিতে চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান তারেক রহমানের, এমপিদের দিলেন কঠোর বার্তা ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০২:২৬ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষদল বিজনেস ক্লাসে, নারীদল ইকোনমি

লিহান লিমা: যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আন্তর্জাতিক চ্যাম্পিয়ন কাপ’ এবং ‘উইম্যান প্রিমিয়ার সসার লিগ’ খেলার জন্য এই প্রথম বার্সেলোনার ফুটবল ক্লাবের ইতিহাসে পুরুষ ও নারী দল একসঙ্গে সফর করে। কিন্তু সফরের লজ্জাজনক ঘটনা নারী দল এবং তাদের সমর্থকদের জন্য বিব্রতকর হয়ে থাকবে।

যুক্তরাষ্ট্রগামী এই প্লেনে ওঠার আগে পুরুষ এবং নারী দলকে একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু প্লেনে ওঠার পরই আলাদা হয়ে যায় দুই দল। পুরুষ দলকে দেখা যায় বিজনেস ক্লাসে আর নারী দল ইকনোমি ক্লাসে।

যদিও বিশ্বকাপ ফুটবলের পরে বার্সেলোনা ক্লাবের সেরা খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার জন্য পাঠানো হয়েছিল বি ক্যাটাগরির দল, অন্যদিকে নারী দলের সবাই ছিলেন সেরা খেলোয়াড়। নারী দল বার্সা ওইম্যানের টুইট পেজে বলা হয়,‘পুরুষ দলের বেশিরভাগ খেলোয়াড়ই বি-দলের, অন্যদিকে অভিজ্ঞ নারী খেলোয়াড়রা পেয়েছেন ইকনোমি ক্লাসের টিকেট।’

দু’দিন আগেও নারী এবং পুরুষ দলের একত্রে সফরের জন্য বার্সেলোনা গর্ববোধ করলেও এই অভিজ্ঞতা ক্লাবটির জন তিক্ত হয়েই থাকলো। যদিও বার্সেলোনা বলছে, একত্রে প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয়ার পর যথেষ্ট আসন ছিল না। তবে টুইটার ব্যবহারকারীরা বলেন, যদি পর্যাপ্ত পরিমাণ আসন না থাকত তবে নারী-পুরুষ নির্বিশেষে জ্যেষ্ঠ খেলোয়াড়দের বিজনেস ক্লাস এবং বাকিদের ইকনোমি ক্লাসে দেয়া যেত। বিবিসি।

  • সর্বশেষ