শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ০৬:৫৪ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহরাওয়ার্দীতে প্রধানমন্ত্রীর সংবর্ধনা ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী শনিবার (২১ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানকে ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। শনিবার বিকাল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানের এই সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা মহানগরী ও আশেপাশের এলাকা থেকে গাড়ি নিয়ে, মিছিল নিয়ে যোগ দেওয়ার প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের।

বড় ধরনের জনসমাগম হবে বলে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ওই দিন বেলা ১টা থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত শাহবাগ হতে মৎস্য ভবন, টিএসসি হতে দোয়েল চত্বর সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

এই সময়ে বাংলামোটর, কাকরাইল চার্চ, ইউবিএল, জিরো পয়েন্ট, গোলাপশাহ মাজার, চানখারপুল, বকশী বাজার, পলাশী, নীলক্ষেত, কাঁটাবন ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয়মুখী গাড়িগুলোকে ডাইভারশান দেওয়া হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

সমাবেশে যোগ দেওয়ার জন্য মিরপুর থেকে যারা বাসে আসবেন, তাদের গাড়ি মিরপুর রোড দিয়ে এসে নীলক্ষেত এলাকায় পার্ক করতে হবে।

উত্তরা, মহাখালীর দিক দিয়ে যারা আসবেন, তাদের গাড়ি মগবাজার-কাকরাইল চার্চ-নাইটিংগেল-ইউবিএল-জিরো পয়েন্ট-হাই কোর্ট হয়ে দোয়েল চত্ত্বরে নামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমন্যাশিয়ামে পার্ক করতে হবে।

ফার্মগেইট-সোনারগাঁও-শাহবাগ হয়ে যে সব নেতা-কর্মী বাসে আসবেন, সে সব গাড়ি টিএসসিতে ডান দিকে মোড় নিয়ে মল চত্ত্বরে এবং যাত্রাবাড়ী, ওয়ারী, বংশাল দিয়ে যারা আসবেন, তাদের গাড়ি জিরো পয়েন্ট, হাই কোর্ট হয়ে দোয়েল চত্বরে নামিয়ে বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে পার্ক করতে হবে।

লালবাগ, কামরাঙ্গীরচর হতে আগতদের গাড়ি পলাশী-নীলক্ষেত এলাকায় রাখতে বলা হয়েছে। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

  • সর্বশেষ