শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ০১:১৪ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাহফুজ নান্টু , কুমিল্লা: কুমিল্লায় মালবোঝাই লরি চাপায় মো. আল-আমিন (২৭) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার কুমিল্লা মেডিক্যাল কলেজ সড়কের বারপাড়া চৌহমুনী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

এ সময় ফরিদ আহমেদ (২৫) নামে মোটর সাইকেলের আরেক আরোহী আহত হয়েছে। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত আল আমিন জেলার নাঙ্গলকোট উপজেলার চাপিতলা গ্রামের আবুল বাশারের ছেলে।

কুমিল্লা কোতয়ালী থানার ওসি আবু ছালাম মিয়া জানান, কুমিল্লা মেডিকেল কলেজ সড়কের বারপাড়া চৌমুহনীতে একটি লরিকে একটি মোটর সাইকেল অতিক্রম করতে গেলে চাপা পড়ে। এতে ঘটনা স্থলে আল-আমিন মারা যায় ও ফরিদ আহমেদ আহত হয়।

চকবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত লরি ও মোটর সাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় আহত ফরিদ আহমেদ সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকার শহিদুর রহমানের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়