শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ০৩:১১ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধু সেরেনাকে সমর্থন দিতে উল্লাস মেগানের

লিহান লিমা: প্রথমবারের মত একসঙ্গে দেখা মিলল দুই রাজকন্যার। সঙ্গী প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে ছাড়াই উইম্বেডনের মাঠে হাজির হলেন ‘ডাচেস অব ক্যামব্রিজ’ কেট মিডলটন ও ‘ডাচেস অব সাসেক্স’ মেগান মের্কেল। দুই রাজকন্যার প্রানবন্ত হাসি ও সম্পর্কে ঔজ্জলতা সবার নজর কাড়ে।

সেন্টার কোর্টে সেরেনা উইলিয়াম (৩৬) ও অ্যাঞ্জেলিকো কারবের (৩০) যখন খেলায় ব্যস্ত ঠিক তখন দর্শকের আসনে বসে উল্লাস করতে দেখা যায় কেট-মেগানকে। সেরেনা ও মেগানের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। উইন্ডসরে মেগানের বিয়েতেও উপস্থিত ছিলেন সেরেনা।

গত বছরে সন্তানের জন্ম দেয়া সেরেনা ধারাবাহিকভাবে টেনিসে তার রাজত্ব ধরে রেখেছেন। সমর্থকদের বিশ্বাস ৮ বারের মত উইম্বডন জিতবেন এই দুর্বার তারকা। তবে প্রতিদ্বন্দ্বী কারবেরও কম জাননা। জার্মানি এই টেনিসার সেমি-ফাইনালে পরাজিত করেছেন জেলেনা ওস্তাপেনকে। ছেলেদের টাইটেল ধরে রাখতে অপরপ্রান্তে লড়েন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। ডেইলি মেইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়