শিরোনাম
◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৮, ০৫:১২ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০১৮, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন ছবি আসছে’

মহিব্বুল হাসান : ঢাকাই সিনেমার সুপরস্টার মান্না। অনেক নায়ক তাকে মহানায়ক হিসেবে আখ্যায়িত করেছেন। নায়ক হিসেবে তিনি যতটা সফল ছিলেন, প্রযোজক হিসেবেও সফল ছিলেন। নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিমার্ণ করেছিলেন লুটতরাজ, লাল বাদশা, আব্বাজান, সামী স্ত্রীর যুদ্ধ, মনের সাথে যুদ্ধ, দুই বধু এক স্বামী, মান্না ভাই, পিতা মাতার আমানতসহ বেশকিছু ব্যবসাসফল সিনেমা।

এক দশক আগে কৃতাঞ্জলীর ব্যানারে নির্মিত হয় এফ আই মানিক পরিচালিত সিনেমা ‘পিতা মাতার আমানত’ । এরপর মান্নার মৃত্যুও পর থেমে যায় নতুন ছবির কাজ। সবশেষ গতবছর জায়েদ খান প্রযোজিত সিনেমা অন্তর জ্বালা’র পরিবেশনা করে কৃতাঞ্জলী চলচ্চিত্র। সেসময় এই প্রতিষ্ঠান থেকে সিনেমা বানানোর ইঙ্গিত দেন নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না।

জনপ্রিয় নায়ক মান্নার মৃত্যুর পর প্রতিষ্ঠানটির হাল ধরেন শেলী মান্না। দশবছরের বেশী সময় পর প্রতিষ্ঠানটি নতুন একটি সিনেমা নিমার্ণ করতে যাচ্ছে।

নতুন সিনেমার বিষয়ে শেলী মান্নার সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘জ্যাম’ শিরোনামে একটি সিনেমা প্রযোজনা করবে প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্চলী। ছবিটির কাহিনী লিখেছেন প্রয়াত চলচ্চিত্র সাংবাদিক আহমদ জামান চৌধুরী। পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

এই সিনেমায় কারা অভিনয় করবেন জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না । আগামী ২৭ জুলাই বিস্তারিত জানাবো।

  • সর্বশেষ