শিরোনাম
◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ০৭:২৮ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৮, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজ্ঞান বলে, জন্মের আগেই শিখে শিশু!

ডেস্ক রিপোর্ট : বিজ্ঞান বলছে, জন্মের অনেক আগে থেকেই, মাতৃগর্ভে থাকাকালীন আপনার শিশুও শিখে বেশ কিছু জিনিস। যেমন:-
শব্দ চেনা: জীবনের এই অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টিই শিশু শিখে যায় ভ্রণাবস্থায়। গবেষণা বলেছে, গর্ভাবস্থায় মা যত কথা বলেন, একটা সময়ের পর সেই সব শব্দ টেপ রেকর্ডারের মতো তার কানে পৌঁছায়। তাই জন্মের পর মায়ের গলা চিনতে খুব একটা অসুবিধা হয় না শিশুর। এমনকী, মায়ের চারপাশে থাকা বিভিন্ন মানুষের গলার আওয়াজও তার পরিচয়ের আওতায় থাকে।

ভাষা বোঝা: গর্ভে থাকাকালীন কান তৈরি হওয়ার পর পরই শিশু তার মাতৃভাষায় অভ্যস্ত হতে শুরু করে। পরিচিত সেই ভাষায় যা কিছু বলে হোক না কেন, সে দিকে বিশেষ গুরুত্ব দেওয়া শুরু হয়ে যায় তখন থেকেই। যদি কখনও কল্পনা করেন, মাতৃগর্ভে থেকে চোখ বুজে, কান খাড়া করে শব্দ শুনছে শিশু— তা হলে খুব ভুল ভাবেননি। শিশুর শব্দ বোঝার হাবভাব অনেকটাই এরকমই।

স্বাদ গন্ধ বুঝা : গর্ভে থাকার আট থেকে পনেরো সপ্তাহের মধ্যেই শিশুর এই ক্ষমতা তৈরি হয়ে যায়। তখন থেকেই সে আলাদা করতে পারে মিষ্টি, টক আর তেতো স্বাদ। তাই জন্মের পর এর বাইরে অন্য কোনও ফ্লেভার মা নিজের খাদ্যাভ্যাসে রাখতে শুরু করলে তা প্রভাবিত করে মাতৃদুগ্ধের স্বাদকে। শিশুও বুঝতে পারে সেই তারতম্য। জন্মের আগেই। জিরে, মৌরি, রসুন ও টুকটাক মশলার গন্ধ সে চিনে যায় মায়ের খাদ্যাভ্যাস থেকেই। যে অ্যামনিওটিক ফ্লুয়িডে ভেসে থাকে শিশু, মূলত তার গন্ধ হয় অনেকটাই মায়ের গায়ের গন্ধের মতো। তাই জন্মের পর সেই গন্ধের উপর আর গলার স্বরের উপর নির্ভর করেই মায়ের উপস্থিতি টের পায় শিশু।

আলোর অস্তিত্ব: হ্যাঁ, এটাও বুঝে যায় শিশু। সাত সপ্তাহের আগে তার চোখই ফোটে না ভাল করে। কিন্তু পরীক্ষা করে দেখা গিয়েছে, সেই অবস্থাতেও মাতৃগর্ভের নিকষ কালো অন্ধকারে কোনও ভাবে আলো পৌঁছে দিলে সে তার চোখ সরিয়ে নিচ্ছে আলের বিপরীতে। এমনকী, আলট্রাসাউন্ডে ধরা পড়েছে, জন্মের কাছাকাছি সময়ে বারবার চোখ পিটপিট করা শিশুর অভ্যাস। - আনন্দবাজার অবলম্বনে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়