শিরোনাম
◈ ব্যাংক খাতে এক বছরে ব্যাংক আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার কোটি টাক, ফিরছে গ্রাহকের আস্থা ◈ আসামে বাংলাদেশ সীমান্তে পাচারকারী ধাওয়ার সময় নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য ◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ১২:৫০ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৮, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শাকিব খান ছাড়া সিনেমা বানাবো না’ : মালেক আফসারী

মহিব্বুল হাসান: নির্মাতা মালেক আফসারী অনেক সুপার-ডুপার হিট সিনেমার কারিগর। 'এই ঘর এই সংসার', 'উল্টা পাল্টা',‘আমি জেল থেকে বলছি’, ‘বোমা হামলা’, ‘লাল বাদশা’, ‘রাজা’, এই সকল হিট সিনেমার নির্মাতা মালেক আফসারী। তিনি সিনেমা ছেড়ে বর্তমানে ব্যবসা নিয়ে ব্যস্ত।

সোমবার রাতে মালেক আফসারী তার ফেসবুক ওয়ালে 'আমার ঘর আমিই আউট’ শিরোনাম দিয়ে সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এমন ধরণের স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাস উপর ভিত্তি করে যোগাযোগ করা হয় তার সাথে।

যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, 'আমি সিনেমা থেকে দূরে যাচ্ছি না। আমি নতুন ব্যবসা শুরু করছি সেখানে সময় দিচ্ছি। আগামী দুই বছর সিনেমা থেকে দূরে থাকবো। এখন ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। এই দুই বছর যদি সিনেমা বানানোর কোনো অফার পান তাহলে কি করবেন? এমন প্রশ্নের উত্তরে বলেন, আমি সিনেমা থেকে চলে যাচ্ছি এমন কথা নয়। বিষয়টা হচ্ছে আমি সিনেমাতে কাজ করবো যদি শাকিব খান আমার সিনেমায় কাজ করে। শাকিব ব্যতিত আমি কোনো সিনেমায় কাজ করবো না। আমি বাংলাদেশে সিনেমা নির্মাণ করলে শুধুমাত্র শাকিব খানের শিডিউল পেলেই সিনেমা নির্মাণ করবো। তাছাড়া কোনো সিনেমা আর বানাবো না।

তিনি আরও বলেন, সিনেমা বানাবো শুধুমাত্র শাকিব যদি শিডিউল দেয়। সেক্ষেত্রে প্রযোজককে শাকিবের শিডিউল ম্যানেজ করতে হবে ও আমার সাইনিং মানি হিসেবে দশ লক্ষ টাকা অগ্রিম দিতে হবে। তাহলেই আমি সিনেমা নির্মাণ করবো।

শাকিব খানকে নিয়ে কাজ করবেন অন্য কোনো নায়ক নিয়ে কেন কাজ করবেন না প্রশ্ন করলে উওরে জানান,' মরুভূমিতে আমি গাছ লাগাতে চাই না। মরুভূমিতে গাছ লাগালে তা হয় না, ঠিক তেমন অন্য নায়কদের ক্ষেত্রে। শাকিব একমাত্র নায়ক যাকে নিয়ে কাজ করলে কাজের সফলতা শতভাগ পাবো।'

ব্যবসা সম্পর্কে তিনি বলেন, ' আমি সম্পূর্ণভাবে ব্যবসায় মন দিচ্ছি। ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়েছি 'বউ বাজার'। আগামী মাসে ১তারিখ ঢাকায় এই প্রতিষ্ঠানের উদ্বোধন করবো। আমি দেশের ৬৪ টি জেলায় আমার প্রতিষ্ঠানের শাখা চালু করবো। ঢাকায় উদ্বোধন করার পর আগামী ঈদের পর প্রাথমিক অবস্থায় বগুড়া ও রংপুরে প্রতিষ্ঠানটির শাখা চালু করবো।

গেল বছর মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ মুক্তি পেয়েছিল। এই সিনেমার মুক্তির পর পরীমনি প্রযোজনা প্রতিষ্ঠান 'সোনার তরী' থেকে একটি সিনেমা পরিচালনা করার কথা ছিল তার। এই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করার কথা ছিল শাকিব খানের।

 

  • সর্বশেষ