শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ০২:৩৫ রাত
আপডেট : ২৪ জুন, ২০১৮, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্চে আসছে ‘সিধু-কানুর পালা’

রাজু আনোয়ার: আগামী ৩০ জুন ঢাকার মঞ্চে আসছে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ঘটনা-প্রবাহ নিয়ে নির্মিত নতুন নাটক ‘সিধু-কানুর পালা’। নৃত্যনাট্যটিতে তুলে ধরা হয়েছে ব্রিটিশ ও জমিদারদের নির্মম অত্যাচারের করুন কাহিনী। সাঁওতাল বিদ্রোহের ১৬৩তম বার্ষিকী উপলক্ষে ৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবসে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর এ প্রযোজনাটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালার মঞ্চে।

‘সিধু-কানুর পালা’ নৃত্যনাট্যটির নির্দেশনা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত নৃত্য গবেষক মহুয়া মুখার্জি। সঙ্গীত প্রয়োগ করেছেন উদীচী কেন্দ্রীয় সঙ্গীত দলের শিল্পীবৃন্দ। ব্রিটিশ ও জমিদারদের ক্রমাগত নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের সাঁওতাল জনগোষ্ঠী মরিয়া হয়ে আন্দোলনে অবর্তীন হয়। এই সংগ্রামের এক পর্যায়ে ১৮৫৫ সালের ৩০ জুন ব্রিটিশদের সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত হন দুই ভাই সিধু ও কানু । আহত ও নিখোঁজ হন অসংখ্যা সাঁওতাল। মূলত ব্রিটিশ ও জমিদারদের নির্মম অত্যাচারের ঘটনা-প্রবাহ নৃত্যের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে এই নাটক।

নতুন এ নাটক প্রসঙ্গে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সাধারন সম্পাদক সঙ্গীতা ইমাম বলেন, যুগে যুগে নানা ধরণের অন্যায়-অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদস্বরুপ উদীচী এ প্রযোজনাটি মঞ্চায়নের কাজ হাতে নিয়েছে। মূলত, বাংলাদেশের মুক্তির সংগ্রাম ও স্বাধীনতা আন্দোলনে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জনগণ যে অবদান রেখেছেন সেই ইতিহাস দেশবাসীর মাঝে উপস্থাপন করার আগ্রহ থেকেই নৃত্যনাট্যটি মঞ্চত্ব হতে যাচ্ছে।

  • সর্বশেষ