শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০১৮, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের দর্শক ১০ লাখ ছড়ালো

আসিফুজ্জামান পৃথিল: চলমান রাশিয়া বিশ্বকাপে অষ্টম দিন পর্যন্ত স্টেডিয়ামে দর্শক উপস্থিতির সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিফা। ইতোমধ্যে সেই সংখ্যা আরও বেড়েছে। কারন অষ্টম দিনের পরই বিশ্ব ফুটবলের দুই লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলে ফেলেছে। তাদের খেলা দেখতে গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিলো।

নিজেদের অফিসিয়াল পেইজে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘টুর্নামেন্টের অষ্টম দিন ও ২১তম ম্যাচে স্টেডিয়ামে খেলা দেখা দর্শকদের সংখ্যা এক মিলিয়ন হয়। ২১তম ম্যাচটি ছিলো ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার। ঐ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রতিটি ম্যাচেই গড়ে প্রায় ৪৮ হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলো।’

আরও অবাক করা তথ্য দিয়েছে ফিফা। তা’হল, ‘এবারের আসরে আজ (২৩ জুন) অবধি মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তিনটি ম্যাচেই গ্যালারি পরিপূর্ণ ছিলো। অর্থাৎ, ঐ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৭৮ হাজার ১১জন। রাশিয়া-সৌদি আরব, জার্মানি-মেক্সিকো ও পর্তুগাল-মরক্কো ম্যাচে ধারণক্ষমতা ছিলো ভরপুর।’ ফিফা আরও জানায়, ‘বিশ্বকাপের প্রথম সাতদিনেই ২ দশমিক ৫ মিলিয়ন মানুষ ফিফা ফ্যান সাইট পরিদর্শন করে।’-বাসস

  • সর্বশেষ
  • জনপ্রিয়