শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ০৯:০০ সকাল
আপডেট : ২৩ জুন, ২০১৮, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রীবাহীবাসে ট্রাকের ধাক্কায় রংপুরে ৬ পোশাক শ্রমিকের মুত্যু

মোস্তাফিজার রহমান বাবলু, রংপুর: রংপুর সদর উপজেলার পাগলাপীরে বালুবাহী ট্রাক চাপায় ৬ বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। শুক্রবার রাত ২টার দিকে পাগলাপীরের সলেয়াশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে নিশাত (২০) এবং সাজ্জাদ (১৯) নামে দুইজনের পরিচয় জানা গেছে। তারা দিনাজপুর শহরতলী এলাকার বাসিন্দা। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ হেল বাকী জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির ডাবল ডেকার ঈদ স্পেশাল বাসটির পেছনের চাকা ফেটে গেলে সেটি মেরামতের জন্য সলেয়াশাহ বাজার এলাকায় বাসটি অবস্থান নেয়। এসময় যাত্রীরা বাস থেকে নেমে বাসের পেছনে রাস্তায় দাঁড়িয়েছিলেন।সিগন্যাল লাইট না জ্বালিয়ে বাসের চাকা মেরামতের সময় বালুবাহী একটি ট্রাক পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিয়ে বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই নারীসহ ৬ জন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। নিহতরা সবাই পোশাক শ্রমিক। ঈদ শেষে তারা কর্মস্থলে ফিরছিলেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়