শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ০৭:০৭ সকাল
আপডেট : ২৩ জুন, ২০১৮, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর বাস ভবন ঘেরাও করলো ছাত্র সংগঠন

ডেস্ক রিপোর্ট : ত্রিপুরায় মেডিকেল কলেজের ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাস ভবন ঘেরাও করলো কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া’র (এনএসইউআই) সদস্যরা।

শুক্রবার (২২ জুন) রাতে সংগঠনের সদস্যরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব’র সরকারি বাস ভবন ঘেরাও করেন। পরে খবর পেয়ে রাজ্যের পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের আটক করে পশ্চিম আগরতলা থানায় নিয়ে যায়।

এদিকে, ২০১৮ থেকে ত্রিপুরা মেডিকেল কলেজে'র ভর্তি ফি প্রায় দ্বিগুণ বাড়ার অভিযোগ করে এনএসইউআই’র আন্দোলনকারীরা।
এনএসইউআই'র ত্রিপুরা রাজ্যের সভাপতি রাকেশ দাস  বলেন, ত্রিপুরা মেডিকেল কলেজের ভর্তি ফি পাঁচ লাখ থেকে বাড়য়ে প্রায় ১০ লাখ রুপি করা হয়েছে। এর ফলে রাজ্যের অনেক গরিব মেধাবী ছাত্র মেডিকেল কলেজটিতে পড়া থেকে বঞ্চিত হবে। সরকার মেডিকেল কলেজের ফি না কমানো পর্যন্ত তাদের আন্দোলন চলবে বরেও জানান তিনি। সূত্র : বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়