শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০১:৪৬ রাত
আপডেট : ৩১ মে, ২০১৮, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে ২ কোটি টাকার সাকিব ৯ কোটি দিলেন হায়দরাবাদকে

স্পোর্টস ডেস্ক : ভারতে সদ্য শেষ হওয়া আইপিএলে খেলানোর জন্য বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে সানরাইজার্স হায়দরাবাদ ২ কোটি রূপিতে কিনেছিল। দলকে ফাইনালে জেতাতে পারেননি, কিন্তু তার ফ্র্যাঞ্চাইজি ঠিকই পয়সা উশুল করে লাভ করেছে। সাকিব মোট ৯ কোটি রূপির সমমানের মূল্য সৃষ্টি করেছেন হায়দরাবাদের জন্য। মূল্য সৃষ্টি করার তালিকায় তিনি তৃতীয় স্থানে।

আইপিএলে সাকিব আল হাসানের অভিষেক হয়েছিল ২০১১ সালে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এবছর নিলামের আগে দলটি তাকে ছেড়ে দেয়। নিলামে মার্কুই খেলোয়াড় সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রূপি। এই মূল্যেই তাকে দলে ভেরায় হায়দরাবাদ। তিনি দলটির হয়ে প্রতিটি ম্যাচই খেলেছেন। তাদের ফাইনালে ওঠার পেছনে বড় ভূমিকা ছিল সাকিবের। তাছাড়া ব্যাটে-বলে এটাই ছিল সাকিবের সেরা মৌসুম। ১৭ ম্যাচে ১৪ উইকেট ও ২৩৯ রান- আইপিএলে এত রান বা উইকেট আগে পাননি সাকিব।

ফাইনালে দল চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও সাকিব তার নিজের পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন। তিনি মোট ৯ কোটি রূপির মূল্য সৃষ্টি করেছেন। নিলামে তার মূল্য বাদ দিলে সেই অর্থ দাঁড়ায় ৭ কোটি রূপিতে।

তবে মূল্য সৃষ্টি করার তালিকায় সাকিবের উপর আরো দুইজন আছেন। তার দলেরই অধিনায়ক কেন উইলিয়ামসন ১০.৬৮ কোটি রূপির মূল্য সৃষ্টি করেছেন। তার মূল্য ৩ কোটি রূপি বাদ দিলে যা দাঁড়ায় ৭.৬৮ কোটি রূপিতে। এবারের আসরে নিলামের মূল্যের বিপরীতে অন্য কোন খেলোয়াড় এত অর্থ তৈরি করতে পারেননি। দ্বিতীয় স্থানে আছেন চেন্নাই ওপেনার শেন ওয়াটসন। তিনি ১১.০৬ কোটি রূপির মূল্য সৃষ্টি করেছেন। তার নিলামে মূল্য ৪ কোটি রূপি বাদ দিলে যা দাঁড়ায় ৭.০৬ কোটি রূপিতে। তালিকায় আরো রয়েছেন আমবাতি রাইডু ও সুনিল নারিন। তারা যথাক্রমে ৬.৯৯ ও ৬.০৯ কোটি রূপির মূল্য সৃষ্টি করেছেন। সূত্র : ক্রিকইনফো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়