শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০৪:২১ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৮, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

মোস্তাফিজুর রহমান : রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে কাভার্ডভ্যান ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার একজন যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম মো. মিজান (৩৮)। এছাড়া এ ঘটনায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক সোহেল সানী (৫৫) ও সিএনজি চালক আব্দুল কাদের (৪৫) আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর পৌনে ৫ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

যাত্রাবাড়ী থানার এসআই মো. আলাউদ্দিন বলেন, ভোরে মাতুয়াইলে সিএনজিটিকে কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে সিএনজির দুই যাত্রীসহ চালক আহত হয়। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতাল জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫ টার দিকে মিজানকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, নিহতের গ্রামে বাড়ির পাবনার সুজানগর উপজেলার দুর্গাপুরে। তার বাবার নাম মৃত মতিউর রহমান। বাড্ডা ডি আইটি প্রজেক্ট এলাকায় থাকতেন। তিনি সহেল সানির পিএস ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়