শিরোনাম
◈ আট হাজার সরকারি চাকুরের মুক্তিযোদ্ধা সনদ সন্দেহজনক ◈ টানা কয়েক দফা কমানোর পর এবার স্বর্ণের দাম আবার বাড়ল! ◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৮, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবও আসছেন নির্বাচনে

স্পোর্টস ডেস্ক : আগামী নির্বাচনে বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান অংশ নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন আইসিসির সাবেক সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ ইঙ্গিত দেন। এ সময় তিনি বলেন, মাশরাফি ও সাকিব ভালো মানুষ। দেশের জন্য এদের অবদান অনেক। তারা যদি কোনো দলের প্রার্থী হন সবাই তাদের ভোট দেবেন।

একনেকে ‘মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ’ শীর্ষক প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০২ কোটি টাকা। প্রকল্পটি মাগুরা এলাকার। এ উন্নয়ন প্রকল্পের আলোচনায় মাগুরার ছেলে সাকিবের নাম চলে আসে। আসে মাশরাফির নামও।
সে সময় মাশরাফি ও সাকিবের নির্বাচনে আসার ইঙ্গিত দেন পরিকল্পনামন্ত্রী। শীর্ষনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়