শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৮:২০ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলম্বিয়া প্রেসিডেন্ট নির্বাচন: শান্তি চুক্তির ওপর প্রভাব পড়ার শংকা

আনন্দ মোস্তফা: কলম্বিয়ায় রোববার অনুষ্ঠিত হলো দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্ব। এ নির্বাচনের ফলাফল বিদ্রোহীদের সাথে করা দেশটির বর্তমান সরকারের ফার্ক শান্তি চুক্তির ওপর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দু’দফার নির্বাচনের চূড়ান্ত পর্বের নির্বাচন হবে ১৭ জুন।

দেশটির রক্ষণশীল প্রার্থী ইভান ডিউক এই শান্তি চুক্তি নতুন করে লেখার অঙ্গীকার করেছেন। দেশটির ফার্ক বিদ্রোহীরা দীর্ঘদিন সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসার পর শান্তি চুক্তিতে স্বাক্ষরের মধ্য দিয়ে মূল ধারার রাজনীতিতে প্রবেশ করে।

এদিকে নির্বাচনের আগে জরিপে দেখা গেছে ৪১ শতাংশ ভোটারের পছন্দের প্রার্থী ডিউক তার প্রতিদ্বন্দ্বী বামপন্থী গুস্তাভো পেট্রো থেকে ১২ পয়েন্টে এগিয়ে ছিলেন। বাম রাজনৈতিক দলের নেতা ও বোগোটার সাবেক মেয়র গুস্তাভো পেট্রো শান্তি আলোচনার সমর্থক।

তিনি দুর্নীতি ও বৈষম্য বিরোধী নির্বাচনী প্রচারণার মাধ্যমে দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী। যদিও কোন প্রার্থীই প্রথম দফার এ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাবেন না বলে মনে করা হচ্ছে। আগামী ১৭ জুন ২য় দফার নির্বাচন পর্যন্ত ভাগ্য নির্ধারণের জন্য অপেক্ষা করতে হবে। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়