শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৮:৩৫ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালাহর সুস্থতা কামনা করেছেন মিশরের প্রেসিডেন্ট

কেএম হোসাইন :  কিয়েভে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় লিভারপুল। ম্যাচের চলাকালীর সময়ে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোসের সাথে বল দখলের লড়াইয়ে কাঁধে চোট পান সালাহ। আর তাতেই মাঠ ছাড়তে হয় তাকে। রিয়াল হ্যাটট্রিক শিরোপার জয়ের খবর থেকে বড় হয়ে উঠেছে মোহাম্মদ সালাহর ইনজুরি খবর।

সালাহ’র ইনজুরির খবর শোনা পর দেশটির প্রধানও তাদের মহানায়কের সুস্থতা কামনা করে টুইট করেন। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল সিসি এক টুইট বার্তায় বলেন, ‘আমার হৃদয় নিংড়ানো প্রার্থনা থাকলো মিশরীয় নায়ক মোহাম্মদ সালাহর প্রতি। আমি আশা করি, সে তাড়াতাড়িই মাঠে ফিরে আসবে এবং আগের মতোই অসাধারণ একজন মিশরীয় তারকা থাকবে।’

আসন্ন বিশ্বকাপে মিশরের একমাত্র আশা ভরসাই যে ছিলেন সালাহ! প্রায় একক প্রচেষ্টায় ২৮ বছর পর মিশরকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দিয়েছিলেন তিনি। এখন সেই সালাহরই বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার রেশ যেন কাটছেই না মিশরবাসীর। তাই ম্যাচের ৩০ মিনিটে সালাহ যখন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন সেই কান্না যেন ছিলো পুরো মিশরেরই কান্না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়