শিরোনাম
◈ ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন ঋণসুবিধা, বিল-রিচার্জে মিলবে ৫ হাজার টাকা ◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০১৮, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকের বিরুদ্ধে এটা ‘অল-আউট’ যুদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

আনিসুর রহমান তপন : যতদিন মাদক পুরোপুরি নির্মূল না হবে ততদিন অভিযান চলবে। এটা মাদকের বিরুদ্ধে ‘অলআউট যুদ্ধ’ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চলমান মাদকবিরোধী অভিযান সহসাই থামছে না ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নির্মূলে অলআউট যুদ্ধে নেমেছি, এ যুদ্ধে বিজয়ী হতেই হবে। জিরো টলারেন্স নীতি নিয়ে এ অভিযান চলছে, এতে কেউ ছাড় পাবে না। ইতোমধ্যেই এর উদাহরণ সবাই দেখছে। কারও নাম না উল্লেখ কওে বলতে চাই বর্তমান সরকারের একজন সংসদ সদস্য এখনও কারাগারে রয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ, কেউ ছাড় পাবে না।

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক নির্মূলে আমরা সব ধরনের প্রচেষ্টা নেব। কোনো প্রচেষ্টাই চূড়ান্ত নয়। যা করলে ভাল হবে, আমরা তাই করব।

অভিযান কতদিন চলবে, জানতে চাইলে মন্ত্রী বলেন, অভিযান চলবে। যে পর্যন্ত আমরা মাদক নিয়ন্ত্রণ করতে না পারব, সেই পর্যন্তই অভিযান চলবে। কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

প্রসঙ্গত, গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে প্রায় ৯০ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে আইন-শৃঙ্খলা বাহিনঅ সূত্রে জানাগেছে।
এদিকে বৈঠকে গার্মেন্টস খাতে অসন্তোষ নিয়ন্ত্রণের লক্ষ্যে গার্মেন্ট শ্রমিকদের বেতন ৭ জুনের মধ্যে এবং বোনাস ১০ জুনের মধ্যে পরিশোধের জন্য মালিকদের বৃহৎ দুই সংস্থা বিজিএমইএ এবং বিকেএমইএ-কে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। একইসঙ্গে যানজট কমাতে আগামী ১২, ১৩ ও ১৪ জুন পর্যায়ক্রমে গার্মেন্টস শ্রমিকদের ঈদ উপলক্ষে ছুটি দিতে বিজিএমইএ ও বিকেএমইএকে ব্যবস্থা নেওয়ার জন্যও আহবান জানিয়েছেন কামাল।

বৈঠকে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, আইজিপি জাবেদ পাটোয়ারীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়