শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৮:২৪ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকার আন্ধারমানিক নদীর পাড় থেকে শাহজাহান (৪৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ মে) সকালে মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে স্থানীয়রা জানায়, গত বুধবার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে আন্ধারমানিক নদীতে ড্রেজারে কাজ করার সময় অসাবধানতা বসত নদীর পানিতে পড়ে যায় শাহজাহান। তাৎক্ষণিকভাবে নদীতে অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তার ভাতিজা আল-আমিন প্রধান কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। সকালে অন্ধারমানিক নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তা শনাক্ত করে।

এদিকে, কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়