শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ১০:৫২ দুপুর
আপডেট : ২৩ মে, ২০১৮, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ জনকে নিয়োগ দেবে এসকোয়ার ইলেকট্রনিক্স লিমিটেড

নিজস্ব প্রতিবেদক : সেলস অফিসার ফর শোরুম পদে ৩০ জনকে নিয়োগ দেবে জাপানিজ ব্র্যান্ড শার্প ও জেনারেলের বাংলাদেশি একমাত্র পরিবেশক এসকোয়ার ইলেকট্রনিক্স লিমিটেড।

নরসিংদী, চট্টগ্রাম, সিলেট, কুষ্টিয়া, খুলনায় প্রতিষ্ঠানটির বিভিন্ন শোরুমে তাদের নিয়োগ দেয়া হবে।

কমপক্ষে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা, বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রার্থীদের চাপের মধ্যে কাজ করার মানসিকতা এবং চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে 'এসকোয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, আইডিয়াল ট্রেড সেন্টার (১০ম তলা), ১০২ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা- ১২০৮' এই ঠিকানায়। অথবা ইমেইল করতে হবে recruitment_eel@esquirebd.com ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ ২৯ মে ২০১৮। সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়