শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ০৮:৫৭ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষেপণাস্ত্র হচ্ছে ইরানের প্রতিরক্ষা শক্তির প্রধান উপাদান: আইআরজিসি

রাশিদ রিয়াজ : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানের প্রতিরক্ষার প্রধান উপাদান হচ্ছে ক্ষেপণাস্ত্র। ইরান কখনোই তা হাতছাড়া করবে না। আজ (সোমবার) তেহরানে পারস্য উপসাগর বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সালামি বলেন, ইরান আন্তর্জাতিক আইনের আওতায় তৎপরতা চালাচ্ছে। আইনের বাইরে কখনোই কিছু করে নি তেহরান।

আইআরজিসির উপ-প্রধান বলেন, আমেরিকা ইরানকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান কখনোই কোনো দেশকে হুমকি দেয় নি এবং ইরান সব সময় অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা পোষণ করে।

তিনি বলেন, ইরান মজলুমদের পক্ষে। এ কারণে ইয়েমেনে মজলুম মানুষের ওপর সৌদি আগ্রাসনের বিরোধিতা করে আসছে। এছাড়া সিরিয়ার সরকারের আনুষ্ঠানিক আবেদনের পরিপ্রেক্ষিতে ইরান সেখানে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়