শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০৩:৫৭ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের প্রমাণ নেই : গোয়েন্দা রিপোর্ট

আব্দুর রাজ্জাক: যুক্তরাষ্ট্রের ২০১৬সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কোন প্রমাণ পাওয়া যায়নি বলে একটি প্রতিবেদন জানিয়েছে। দেশটির হাউজ অফ রিপ্রেজেনটেটিভ ইন্টেলিজেন্স কমিটি প্রকাশিত প্রতিবেদনে রুশ হস্তক্ষেপের কোন প্রমাণ দেখাতে পারেনি গোয়েন্দারা। র্দীর্ঘ অনুসন্ধান শেষে শুক্রবার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে প্রতিবেদনটি দাখিল করে ঐ কমিটিটি।

শুক্রবার প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনটিতে রাশিয়ার সাথে ট্রাম্পের নির্বাচনে হস্তক্ষেপের জন্য কোন ব্যবসায়িক চুক্তিরও প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করা হয়েছে। প্রায় এক বছরের প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্য গ্রহণ, নথিগুলোর উৎসের পর্যালোচনা ও সুনিপূণ তদন্তের মাধ্যমে তৈরি প্রতিবেদনটিতে ট্রাম্পের পক্ষে মার্কিন নির্বাচনে কোন প্রকার ষড়যন্ত্র, মধ্যস্ততা ও সহযোগিতার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনটি জানিয়েছে। তবে রাশিয়ার সাথে যোগাযোগের কিছু পরামর্শ ট্রাম্পে কয়েকজন উপদেষ্টা দিয়েছিল বলে কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ট্রাম্প বরাবরই তার বিরুদ্ধে নির্বাচনে রাশিয়ার সাথে যোগাযোগ বা তার পক্ষে রুশ হস্তক্ষেপ অস্বীকার করে আসছিলেন। শুক্রবার প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর এক টুইট বার্তায় তিনি জানান, ‘সদ্য প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনে ট্রাম্প ক্যাম্পেইন রাশিয়ার সাথে কোন প্রকার যোগাযোগ ও মধ্যস্ততার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।’ আল-জাজিরা

  • সর্বশেষ