শিরোনাম
◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয় ◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর ◈ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি ◈ দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাণিজ্য বাধা দূর করার উদ্যোগ ◈ নুসরাত হত্যা মামলা: সিরাজসহ ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০৩:৩৪ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ সালের বিশ্বকাপের অন্য আয়োজন ইচ্ছুকদের হুমকি দিলেন ট্রাম্প

মাহাদী আহমেদ : ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হতে উঠেপড়ে লেগেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ব্যাপারে ট্রাম্প সামাজিক মাধ্যম টুইটারে বৃহষ্পতিবার একটি টুইট করেন। উক্ত টুইটটিতে তিনি আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে ইচ্ছুক অন্য দেশগুলোকে হুমকি প্রদান করেছেন।

যে দেশগুলো ২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট প্রদান করবে, যুক্তরাষ্ট্র সেসব দেশ থেকে রাজনৈতিক সহায়তা প্রত্যাহার করে নেবে বলে তিনি হুশিঁয়ারী প্রদান করেছেন।

ডোনাল্ড ট্রাম্প এর আগে ফুটবল খেলার প্রতি খুব সামান্যই আগ্রহ দেখিয়েছিলেন। ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হতে তার হঠাৎ উঠেপড়া সবাইকে অবাক করেছে।

তার এ তৎপরতা সফল হলে উত্তর আমেরিকার তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা ফুটবলের সবচেয়ে বড় এ আয়োজনের ২০২৬ সালের আসরের সহ আয়োজক হওয়ার সুযোগ পাবে। এ বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮টি দল।

যুক্তরাষ্ট্রের এ সম্মিলিত বিড ছাড়াও ২০২৬ সালের ফুটবল বিশ্ব কাপের আয়োজক দেশের মর্যাদা পেতে আবেদন করেছে আফ্রিকার দেশ মরক্কো।

অবকাঠামোগত ভাবে পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্রের জোটটিকেই এগিয়ে রাখছে সবাই। তবে অনেক দেশ মরক্কোকেও সমর্থণ দিচ্ছে যাদের অনেকেই যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের সমর্থণ পেয়ে থাকে।

ট্রাম্প তার টুইটে সে দেশগুলোকে রাজনৈতিক হুমকি প্রদান করে লেখেন, ‘২০২৬ বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোকে নিয়ে একটি শক্তিশালী বিড গড়েছে। যে সকল দেশ যুক্তরাষ্ট্রকে সমর্থণ করে তারা যদি আমাদের বিরুদ্ধে লবি করে, তবে এর চেয়ে লজ্জাজনক আর কিছু হবে না। তারা যদি আমাদের সমর্থণ না করে, তবে আমরা কেন করব?’। ইউএসএ টুডে

  • সর্বশেষ