শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০৮:০২ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনায় ডাকাত লাল দুলালের শাস্তির দাবিতে মানববন্ধন

শাহ্ আলী, বরগুনা : বরগুনা সদর উপজেলার ৩ নং ফুলঝুড়ি ইউনিয়নের চিহ্নিত ডাকাত, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি দুলাল ওরফে লাল দুলাল ও তার সহযোগী কর্তৃক মো. জুয়েল খাঁনসহ এলাকার কিছু নিরিহ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও লাল দুলালের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ফুলঝুড়ি ইউনিয়নের বারঘর বাস স্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এলাকার বিশিষ্ট সমাজ সেবক মো. জুয়েল খাঁনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত সৈনিক হুমায়ুন কবির খন্দকার, অবসর প্রাপ্ত সৈনিক ও স্থানীয় ব্যাবসায়ী মামুন খাঁন, বিশিষ্ট সমাজ সেবক নিজাম উদ্দিন খাঁনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা, ডাকাত লাল দুলাল ও তার সহযোগী কর্তৃক সম্প্রতি জুয়েল খানসহ এলাকার কিছু নিরিহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে এ মামলা প্রত্যাহারের দাবি জানান এবং মানববন্ধন শেষে চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত লাল দুলালের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়