শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দরজা বন্ধ করে মেয়েদের শুটিং করা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক : ‘দশ-বারোজন মেয়েকে নিয়ে আউটডোরে গিয়েছেন সিনেমার পরিচালক ও প্রযোজক। দরজা বন্ধ করে সেসময় মেয়েদের শুটিং করা হয়েছে। এই মেয়েদের যাকেই জিঞ্জেস করি সেই নায়িকা! পোশাক নিয়ে আমাদের ক্ষোভ ছিলো। যে কারণে আমাদের সঙ্গে চরম দুর্ব্যবহারও করা হয়েছে। তবে পোশাক নিয়ে আমি কখনও আপোস করিনি।’ কথাগুলো চিত্রনায়িকা মুনমুনের। ‘মহিলা হোস্টেল’ সিনেমার দৃশ্য ধারণের বর্ণনা প্রসঙ্গে এই অভিনেত্রী উল্লেখিত ঘটনার কথা বলেন।

মাঝে একটা সময় ঢাকার চলচ্চিত্রে অশ্লীলতা জেঁকে বসেছিল। সে সময় কাটপিস এবং অশ্লীল দৃশ্যের সিনেমা বেশি নির্মাণ করা হতো। ২০০৩ সালে নির্মিত হয় ‘মহিলা হোস্টেল’। এ সিনেমায় মুনমুন অভিনয় করেন।

এ প্রসঙ্গে মুনমুন বলেন, ‘‘মহিলা হোস্টেল’ সিনেমায় কাজ করতে গিয়ে দেখলাম, এক সময় প্রযোজকের সঙ্গে পরিচালকের ঝগড়া লেগে গেলো। আমি ঢাকা ফিরে সিদ্ধান্ত নিলাম ওই সিনেমায় আর কাজ করবো না। কেননা কাজটি করতে গিয়ে আমার খারাপ অভিজ্ঞতা হয়েছে।’

মুনমুন আরো বলেন, ‘অশ্লীল সিনেমার নায়িকা হিসেবে আমার কথা বলা হয়। এটা দুঃখজনক। কথা শুনে মনে হয়, অশ্লীল সিনেমার পরিচালক, প্রযোজক আমিই ছিলাম। তাছাড়া আমার গানগুলো এখনও ইউটিউবে আছে। সেখানে কোথাও কিন্তু আমার অশ্লীল দৃশ্য নেই।’

‘মহিলা হোস্টেল’ পরিচালনা করেন স্বপন চৌধুরী। মহুয়া মুভিজ প্রযোজিত ও পরিবেশিত এই সিনেমা ২০০৪ সালে মুক্তি পায়। আলেকজান্ডারের বিপরীতে অভিনয় করেন মুনমুন। সিনেমাটিতে আরো অভিনয় করেন ঝুমকা, মেহেদী, ইলিয়াস কোবরাসহ অনেকে।

মুনমুন বর্তমানে কাজের ব্যস্ততা সর্ম্পকে বলেন, ‘বেশ কিছু সিনেমার কাজ হাতে নিয়েছি। ‘পদ্মার প্রেম’ সিনেমায় অভিনয় করছি। কিছুদিন আগে ‘দুই রাজকন্যা’ ও ‘কাঁসার থালায় রুপালী চাঁদ’ সিনেমা দুটির কাজ শেষ করেছি।এছাড়াও ‘রাগি’ সিনেমার কাজ করিছ। সামনে ‘তোলপাড়’ সিনেমার কাজ শুরু করব।’

ঢাকাই সিনেমায় মুনমুন আলোড়ন তুলেছিলেন মহোনীয় রূপ আর সাহসিকতার গুণে। ১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় এই চিত্রনায়িকার। ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমায় প্রথম কাজ করেন তিনি। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর ‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রানী কেন ডাকাত’, ‘আজকের সন্ত্রাসী’সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। বর্তমান সময়ের দেশসেরা নায়ক শাকিব খানের প্রথম ব্যবসা সফল সিনেমার নায়িকাও মুনমুন। সিনেমাটির নাম ‘বিষে ভরা নাগীন’। সূত্র : রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়